দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাসপাতালটিতে ডেঙ্গুতে মোট ৩৮ জনের মৃত্যু হলো।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১০টার দিকে হাসপাতালের ডেঙ্গু ইউনিটের কর্তব্যরত চিকিৎসক মো. সেলিম উদ্দিন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৪৩ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯৬ জন। তাঁদের মধ্যে ৫৯ জন পুরুষ, ৩০ জন নারী ও ৭ জন শিশু। ভর্তি রোগীদের অধিকাংশের শারীরিক অবস্থা স্থিতিশীল।
তিনি আরও জানান, চলতি বছরে এ পর্যন্ত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৫ হাজার ১২১ জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন।
যে আই